ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক • প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার • আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার • ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ • কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক • বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’

ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’

নীলফামারী: ডিমলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিতে দেখা যায়। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ডিমলার তিস্তা নদীর পাড়ের আনন্দবাজার এলাকায় মিছিলটি দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আরসাদুলের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন ছাত্রলীগকর্মী নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি বের হয়। তিস্তা নদীর পাশে কিছুক্ষণ মিছিল করার পর তাঁরা সবাই পালিয়ে যান। মিছিলের ভিডিওটি আরসাদুল তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন। পরে তিনি ভিডিওটি আইডি থেকে মুছে ফেলেন।

এ বিষয়ে ডিমলা উপজেলা এনসিপির সদস্যসচিব রাসেদুজ্জামান রাসেদের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান, সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেও আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্ষান্ত হয়নি। তিনি বিষয়টি তদন্ত করে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় রাতের আঁধারে নদীর পাশের কোনো স্থানে মিছিলটি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৬   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
● ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা
● এমপির নির্বাচনী বক্তব্যে করতালি, নিজকে বিএনপি নেতা দাবী ইউএনওর
● বদলির ফল দ্রুত প্রকাশের দাবিতে এমপির দ্বারস্থ এমপিওভুক্ত শিক্ষকরা



আর্কাইভ