ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক • প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার • আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার • ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ • কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক • বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুড়িগ্রাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ব্যাংকের উলিপুর শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রাহককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা কার্যক্রম শেষে কেক কেটে ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ ময়নুল সিহাব। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বরকত উল্লাহ, উলিপুরের মরিয়ম চক্ষু হসপিটালের এজিএম মো. এ এন ফয়জুর রহমান এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উৎপল রায়।

এ সময় ব্যাংকের সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকটির ২৭ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৯   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
● ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩ নভেম্বরের সমাবেশে প্রস্তুত রংপুরের শিক্ষকরা
● এমপির নির্বাচনী বক্তব্যে করতালি, নিজকে বিএনপি নেতা দাবী ইউএনওর
● বদলির ফল দ্রুত প্রকাশের দাবিতে এমপির দ্বারস্থ এমপিওভুক্ত শিক্ষকরা



আর্কাইভ