![]()
কুড়িগ্রাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ব্যাংকের উলিপুর শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রাহককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা কার্যক্রম শেষে কেক কেটে ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক পলাশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ ময়নুল সিহাব। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের উলিপুর প্রতিনিধি মোন্নাফ আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম বরকত উল্লাহ, উলিপুরের মরিয়ম চক্ষু হসপিটালের এজিএম মো. এ এন ফয়জুর রহমান এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উৎপল রায়।
এ সময় ব্যাংকের সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকটির ২৭ বছর পূর্তি উদ্যাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৯ ৯ বার পঠিত | ● উলিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ● কুড়িগ্রাম ● ব্যাংকের ২৭ বছর পূর্তি ● মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক