ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক • প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার • আড়াইহাজারে ৩৫০ বোতল সিরাপ ও ৮০ ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার • ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ • কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক • বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার

প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার

পটুয়াখালী: আত্মশুদ্ধি, অশুভ বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে জেলায় বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল ও শিবলী পূজা, অষ্টশীল গ্রহণ, ধ্যান অনুশীলন এবং হাজারো প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে সমবেত হয়েছেন শত শত রাখাইন নারী-পুরুষ। দিনভর প্রদীপ পূজা, পবিত্র ত্রিপিটক পাঠ, ফুল ও প্রদীপ নিবেদনসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রংবেরঙের ফানুস। বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছেন, আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এ দিনটি উদযাপন করছেন।

উল্লেখ্য, গৌতম বুদ্ধের বর্ষাবাস পালনের আড়াই হাজার বছরের ঐতিহ্য ধারণ করে প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। এ উৎসবের পরদিন থেকে মাসব্যাপী প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৩   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
● দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল
● প্রবারণা পূর্ণিমায় প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর পটুয়াখালীর বৌদ্ধবিহার
● কাউখালীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করবে পূবালী ব্যাংক
● জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় লালমোহনে তরুণদের প্রশিক্ষণ



আর্কাইভ