ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
নীলফামারী: ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাঁরা সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ডিমলা শুটিবাড়ী মোড়ের স্মৃতি অম্লান চত্বর থেকে মিছিলটি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম ও সদস্যসচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা দলের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভে উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা দাবিগুলো দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪৯ ৪ বার পঠিত | ● আশিক-উল ইসলাম লেমন ● ডিমলা উপজেলা যুবদল ● যুবদলের আহ্বায়ক কমিটি ● সহিদুল ইসলাম