ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে • আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ • ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে • উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা • লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ

নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে আড়াইহাজার উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের সামনে ডেঙ্গুর কারণ, মশার বংশবিস্তার, প্রতিরোধের উপায় ও করণীয় নিয়ে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসাইন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলামের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ছাত্রদলের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন নবী হোসাইন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারাগাছ বিতরণ করা হয়।

এ সময় ছাত্রদল নেতা নবী হোসাইন বলেন, “শুধু নিজে সচেতন হলেই হবে না, নিজের সচেতনতাকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলেই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। মানুষের কল্যাণে আমার এই কার্যক্রম এখানেই শেষ নয়, আগামীতেও আরও বিস্তৃত পরিসরে এ ধরনের জনসচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা শান্ত ভূঁইয়া, নাদিম হাসান, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শান্ত, কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত মিয়া আহমেদ, আড়াইহাজার পৌর ছাত্রদল নেতা ইমন, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইয়ামিন, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফুল, রাতুল, মুছা ও রায়হান, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জীবন আহমেদ, জুয়েল হাসান ও অপূর্ব এবং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মিলন, নাদিম ও কাউছার প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৫:২১   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ
● দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি
● সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩
● চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু
● চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক তরুণী প্রসব,ধামাচাপা দিতে ৩ লাখ টাকায় আপসের চেষ্টা



আর্কাইভ