ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ • ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে • উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা • লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা

উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা

কুড়িগ্রাম: উলিপুরে পুলিশের অভিযানে নয়ন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উলিপুর থানা-পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুর থানার জিডি নং-১১৩৪, তারিখ ২৬ অক্টোবর ২০২৬-এর সূত্র ধরে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নয়ন মিয়ার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২২/২৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৯   ৩ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
● উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা
● উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন



আর্কাইভ