ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা

উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা

কুড়িগ্রাম: উলিপুরে পুলিশের অভিযানে নয়ন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উলিপুর থানা-পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুর থানার জিডি নং-১১৩৪, তারিখ ২৬ অক্টোবর ২০২৬-এর সূত্র ধরে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নয়ন মিয়ার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২২/২৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৯   ৬ বার পঠিত  | ●   ●   ●