ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন • কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা • প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত • মানিক পশারীর দাফন বিতর্কে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে জামায়াতের কমিটি • নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান আসামি সাহেল গ্রেপ্তার • কাউখালীতে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখালেন ইউএনও • পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ • ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে • আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ

ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ

কুষ্টিয়া: ভেড়ামারায় অবৈধভাবে পরিচালিত এম এস এস ব্রিকস নামের একটি ইটভাটার কিলন ও চিমনি এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার মোসলেমপুর-বারোমাইল এলাকায় অবস্থিত ইটভাটাটির বিরুদ্ধে চলতি ইটভাটা মৌসুমে এটি ছিল তৃতীয় অভিযান। এ সময় ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন আকন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মচারীও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, ভেড়ামারা থানা পুলিশ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৬   ৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে
● ঘুষ দাবির প্রতিবাদে থানায় মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে
● নিরাপদ ঘরের অপেক্ষায় পাইকগাছার বৃদ্ধ সাকাত মোড়ল ও অসুস্থ স্ত্রী
● ভেড়ামারার মাঠে বেড়ে উঠছে ধান, ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশা কৃষকের



আর্কাইভ