ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন • কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা • প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত • মানিক পশারীর দাফন বিতর্কে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে জামায়াতের কমিটি • নবীগঞ্জে তারেক হত্যা মামলার প্রধান আসামি সাহেল গ্রেপ্তার • কাউখালীতে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখালেন ইউএনও • পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ • ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে • আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ফরিদপুর: আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’। অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিবস দুটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি বের করা হয়। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি।
তাঁরা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৪ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
● মানিক পশারীর দাফন বিতর্কে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে জামায়াতের কমিটি
● কাউখালীতে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শেখালেন ইউএনও
● পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার



আর্কাইভ