ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহনে অজ্ঞাতনামা যানের ধাক্কায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার পূর্ব আশুলি গ্রামের মৃত নুরুল হক মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল মুন্সী দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে ফরাজগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদসংলগ্ন একটি স্যানিটারি দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চা-দোকানি। পরে তিনি বিষয়টি লালমোহন থানা-পুলিশ ও নিহতের পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অজ্ঞাতনামা কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১:০৮:৫৫ ১ বার পঠিত |