ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা

সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


স্বপ্ন থামল সড়কে
ফরিদপুর: সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) নবগঠিত যুবদলের আয়োজনে বেলা ১১ টায় সালথা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজুর রহমান খান, খোকন মাতুব্বর,
হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান, সদস্য মাসুদ পারভেজ, আখের আলী ও রাজিব মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, যুবদল নেতা মো: জসিম মোল্লা সহ নবগঠিত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা হয়। উপস্থিত নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন তাঁর বক্তব্যে আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, সাইফুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম নামেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১:০০:৩৯   ৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার
● সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা
● দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত
● প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত



আর্কাইভ