ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সিসিটিভিতে ধরা পড়ল পাবনায় জোড়া হত্যাকাণ্ডে ছয় মুখোশধারীর তাণ্ডব • \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে • দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক • ভূঞাপুর থানা ভবনের পলেস্তরা খসে পড়ছে বাড়ছে ঝুঁকি • ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা • ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা • ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


 দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) এবং একই গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সিদ্দিক শিকদার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম সজল সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় সন্দেহ হওয়ায় ওই দুই ব্যক্তির কাছে তল্লাশি চালানো হয়। তাঁদের সঙ্গে থাকা ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪২   ৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে
● দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
● ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক



আর্কাইভ