ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সিসিটিভিতে ধরা পড়ল পাবনায় জোড়া হত্যাকাণ্ডে ছয় মুখোশধারীর তাণ্ডব • \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে • দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক • ভূঞাপুর থানা ভবনের পলেস্তরা খসে পড়ছে বাড়ছে ঝুঁকি • ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা • ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা • ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


\ ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পিরোজপুরের কাউখালীতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাজারের একশ্রেণির ব্যবসায়ী ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। ফলে কাউখালী বন্দরের এমনিতেই সংকীর্ণ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। কোনো ব্যবসায়ী যেন ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা পরিচালনা না করেন। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫১   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে
● দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
● ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক



আর্কাইভ