ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের ঘটনা ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সূত্র মারফত জানা গেছে- বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন।

তিনি বলেন, একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?

জামায়াত আমির বলেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মীরা আজ যে ঘটনা ঘটালেন, তাতে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।

তিনি বলেন, এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থায়ই উঠে দাঁড়াতে পারবে না।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১১   ৩ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান
● মানবপাচার দমনে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে সরকার
● জাইকার সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর
● ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের



আর্কাইভ