ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার কঁচা নদীর বেকুটিয়া প্রান্তসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করে।
আটক জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫), কবির হোসেন (৩০) ও মোঃ মইনুদ্দিন (২২)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:০০:০৬ ৬ বার পঠিত | ● কাউখালী ● ধরা ● মা ইলিশ