ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্পাদক ও ভোলা -৪ ( চরফ্যাসন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল। এরশাদ বিরোধী আন্দোলন যুবদলের ভূমিকা ছিল, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির নেত্রী মরহুমা খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রথম দিন থেকে ২৪ এর ৫ই আগস্টের বিজয় পর্যন্ত যুবদল মাঠে শক্তিশালী অবস্থানে ছিল। স্বৈরাচারের মুখোমুখি দাড়িয়ে বলেছিল ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা। প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে মাঠেই থাকব। এই যুবদলের সৈনিকদের মত আরো লাখ লাখ যুবক ছিল।

কিন্তু তারা তখন নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। অনেকে বিদেশ পাড়ি জমিয়েছে। নতুবা নিরাপদে ব্যবসা বাণিজ্য করেছিল। দেশেও অনেক যুবক ছিল, তারা একবারও তাকিয়ে দেখার তাগিদ অনুভব করেনি দেশে কী চলছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশাল যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উন্নয়নের বিষয়ে বলেন, চরফ্যাসন শহরকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। টেকসই বেরিবাধ নির্মাণ করা হবে। জনগুরুত্বপূর্ণ রাস্তাকে প্রস্তুত করা হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চরফ্যাশন মনপুরার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কার্যক্রম চলমান রয়েছে। চরফ্যাসন -মনপুরার সাথে যোগাযোগের সহজ মাধ্যমে ফেরির জন্য কাজ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই চরফ্যাশন -মনপুরার দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের শুরু হবে।

চরফ্যাসন উপজেলা শাখা যুবদল আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী মো. জামাল উদ্দীন লিটন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা যুবদলের সহ সভাপতি ফকরুল ইসলাম ফেরাদউস।

উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কয়সর আহমদ কমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মনজুর হোসেন ও চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, পৌর যুদলের আহবায়ক আবু বকর ছিদ্দিক মিল্টন ও সদস্য সচিব রাশেদুল ইসলাম নয়ন প্রমুখ।

উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে উপজেলা, পৌর যুবদল ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্র রূপ নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৬   ৫ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান
● মানবপাচার দমনে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে সরকার
● জাইকার সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর
● ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের



আর্কাইভ