ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

পিপিরোজপুরের নাজিরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সথে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশনেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, নাজিরপুর থানার ওসি তদন্ত আব্দুল হালিম, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি কে এম সাঈদ প্রমূখ। এ ছারা সকল সরকারী, বে-সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মান উন্নয়ন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও বক্তব্য তুলে ধরা হয়।

সভা শেষে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুলগামী কিশোরীদের মাঝে বাই-সাইকেল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য খাবার পরিবেশন সামগ্রী এবং উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন এবং শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৮   ৬ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
● কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায়
● কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ
● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু



আর্কাইভ