ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


 দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) এবং একই গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সিদ্দিক শিকদার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম সজল সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় সন্দেহ হওয়ায় ওই দুই ব্যক্তির কাছে তল্লাশি চালানো হয়। তাঁদের সঙ্গে থাকা ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪২   ৬ বার পঠিত  | ●   ●   ●