ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় মাদক ও রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্রের প্রতিবাদে গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাহিরচর ইউনিয়ন শাখা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বাহিরচর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ গণমিছিল বের করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব শাজাহান আলীর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য রাশেদুল হাসান বাবলুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকলেচুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল। তিনি কর্মসূচির আয়োজকদের মধ্যেও ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম মধু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রফিক, বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শরীয়ত ইসলাম এবং বাহিরচর ইউনিয়ন বিএনপির সহসম্পাদক হামিদুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।
গণমিছিলকে কেন্দ্র করে বাহিরচর ইউনিয়ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়।
বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৯ ১৩ বার পঠিত |