ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক • দোহারের পদ্মার পাড় দখলের হিড়িক • পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প • কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা • সিসিটিভিতে ধরা পড়ল পাবনায় জোড়া হত্যাকাণ্ডে ছয় মুখোশধারীর তাণ্ডব • \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে • দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক • ভূঞাপুর থানা ভবনের পলেস্তরা খসে পড়ছে বাড়ছে ঝুঁকি • ভেড়ামারা কলেজ বাজারে শীতের সবজি, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা • ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


 কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। এক নারী বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঝালকাঠি আদালতে মামলাটি করেন। মামলা নম্বর ১৪২/২৬। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে কাঁঠালিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় বিএনপি নেতা সোহাগ মল্লিক ছাড়াও লিটন সিকদার নামের আরেকজনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে থানায় মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের শৌলজালিয়া গ্রামের ভিক্টিমের বিয়ে পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার টিটু খানের সঙ্গে। টিটু খান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিঃসন্তান  গৃহবধু বাবার বাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে সেখানে একাই বসবাস করেন।

মামলার ১ নম্বর আসামি আমজাদ সিকদারের ছেলে লিটন সিকদার পথে-ঘাটে একা পেলে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে বেতাগীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই নারী। লিটনের বাড়ির সামনে পৌঁছালে লিটন ও বিএনপি নেতা সোহাগ মল্লিক মিলে তাঁকে টেনেহিঁচড়ে একটি বাগানের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্বজনেরা তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

মোবাইল ফোন বন্ধ থাকায় সোহাগ মল্লিক ও লিটন সিকদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁদের স্বজনদের দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, আদালতের নির্দেশে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩১   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক
● কাঁঠালিয়ায় বিএনপির সাবেক নেতাসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা
● \চিকিৎসার অভাবে পচন ধরেছে আশরাফুলের পায়ে, বাঁচতে চান সহযোগিতা নিয়ে
● দুমকিতে পুলিশের অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
● ফুটপাত দখল করে ব্যবসা, কাউখালীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা



আর্কাইভ