ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ • টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য • ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি

আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতিবরগুনা: আমতলী পৌরসভার সদও রোডে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুওে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৩৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবকার সকাল সাড়ে ৮টার সময় এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার সময় আমতলী পৌরসভার সদর রোডের সরকারী কলেজের সামনে অবস্থিত মেসার্স বাহার লাইব্রেরীর বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পাশের মা বাবার দোয়া গর্মেন্টস এবং নূর আলমের কসমেটিক্সে এর দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ততক্ষনে তিনটি দোকান পুরে ছাই হয়ে যায়। বাহার লাইব্রেরীর মালিক মো ফয়সার জানান, দোকান খুলে পরিস্কার করে ভিতরে অবস্থানের সময় বাহিরে মিটারে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যেই তা ভিতরে ছড়িয়ে পরে। আমি কোন রকম দৌড়ে ভিতর থেকে বের হতে পারলেও লাইব্রেরীর বই খাতাপত্রসহ সকল মালামাল পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নূর কসমেটিক্স এর মালিক মো. নূর আলম জানান, অগ্নিকান্ডে কিছুই অবশিষ্ট নেই। প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মা বাবার দোয়া গার্মেন্টেস এর মালিক মিলন হাওলাদার জানান, সকালে দোকান বন্ধ ছিল।খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি সব পুওে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সর্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো হয়। তবে ততক্ষনে দোকানের মালামাল পুওে গেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৮:২৮   ৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন
● ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ
● আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি
● কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী
● দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন



আর্কাইভ