বরগুনা: আমতলী পৌরসভার সদও রোডে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুওে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ৩৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবকার সকাল সাড়ে ৮টার সময় এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার সময় আমতলী পৌরসভার সদর রোডের সরকারী কলেজের সামনে অবস্থিত মেসার্স বাহার লাইব্রেরীর বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পাশের মা বাবার দোয়া গর্মেন্টস এবং নূর আলমের কসমেটিক্সে এর দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে তিনটি দোকান পুরে ছাই হয়ে যায়। বাহার লাইব্রেরীর মালিক মো ফয়সার জানান, দোকান খুলে পরিস্কার করে ভিতরে অবস্থানের সময় বাহিরে মিটারে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যেই তা ভিতরে ছড়িয়ে পরে। আমি কোন রকম দৌড়ে ভিতর থেকে বের হতে পারলেও লাইব্রেরীর বই খাতাপত্রসহ সকল মালামাল পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নূর কসমেটিক্স এর মালিক মো. নূর আলম জানান, অগ্নিকান্ডে কিছুই অবশিষ্ট নেই। প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মা বাবার দোয়া গার্মেন্টেস এর মালিক মিলন হাওলাদার জানান, সকালে দোকান বন্ধ ছিল।খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি সব পুওে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সর্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো হয়। তবে ততক্ষনে দোকানের মালামাল পুওে গেছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৪৮:২৮ ৫ বার পঠিত | ● অগ্নিকাণ্ড ● আমতলী