ঢাকা রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) সিজন-৫-এর ফাইনালে বালীগাঁও রয়েল চ্যালেঞ্জারকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এ্যাটাক টাইটান। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে রোববার বিকেলে এমএসএম ইটভাটা মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
প্রথমে ব্যাট করতে নেমে বালীগাঁও রয়েল চ্যালেঞ্জার ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে এ্যাটাক টাইটান ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা ও একটি ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্সআপ দল পায় ২০ হাজার টাকা।
টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী নির্বাচিত হন আরিফ খান, সর্বোচ্চ উইকেটদাতা মো. সজিব, ম্যান অব দ্য ম্যাচ দিপু এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট রিকন খান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মমতাজ উদ্দিন মাষ্টার, স্টার কিন্ডার গার্টেনের পরিচালক হাবিবুর রহমান জালাল এবং কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিম।
পুরো টুর্নামেন্ট পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেন আয়োজক কমিটির সভাপতি মনোয়ার হোসেন এবং সদস্য মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির হোসেন।
ছবির ক্যাপশন: গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) সিজন-৫-এর ফাইনাল খেলায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৭:২৮ ৩ বার পঠিত | ● এ্যাটাক টাইটান ● কালীগঞ্জ ক্রিকেট ● বালীগাঁও প্রিমিয়ার লীগ ● বিপিএল সিজন-৫