ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান • ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান • কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ • কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ • দুই বছরেও চালু হয়নি বাউফল লাইব্রেরি, নষ্ট হচ্ছে বই-আসবাব • সুজানগরে জাতীয় যুব দিবসে ৮ জন পেলেন ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ • সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত • কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু • ভেড়ামারায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত তরুণদের সনদ ও ঋণের চেক বিতরণ • ৭৫ বছরেও থামেনি বারেকের জীবনসংগ্রাম, শাপলা বিক্রিতে চলে সাতজনের সংসার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬


কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুর: কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সাবেক ইউপি সদস্য সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। সুপারি গাছের পাশ দিয়ে সেচের পানি সরবরাহের জন্য একটি জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সমাজসেবক মীর মিরাজ জানান, সকালে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৫   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান
● কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ
● কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
● দুই বছরেও চালু হয়নি বাউফল লাইব্রেরি, নষ্ট হচ্ছে বই-আসবাব
● কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু



আর্কাইভ