ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রাজপথে একক আধিপত্যের সুযোগ নেই, চুপ থাকবে না বিএনপি: রিজভী • ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা • উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা • লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ • এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান • ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান • কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ • কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ

লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ

ভোলা: জেলার লালমোহন উপজেলায় মো. রবিউল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকার নুর মিয়া হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই বাড়ির মো. জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে রবিউলের ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ওই পরিবারের এক শিশু ঘুম থেকে উঠে রবিউলকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। শিশুটির চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস/এস

বাংলাদেশ সময়: ০:২৭:৩৪   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● রাজপথে একক আধিপত্যের সুযোগ নেই, চুপ থাকবে না বিএনপি: রিজভী
● ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
● উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা
● লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা



আর্কাইভ