ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রাজপথে একক আধিপত্যের সুযোগ নেই, চুপ থাকবে না বিএনপি: রিজভী • ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা • উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা • লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ • এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান • ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান • কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ • কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা

উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা

উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা

কুড়িগ্রাম: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, উলিপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্যসচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাহফুজুর রহমান, প্রশিক্ষিত সফল আত্মকর্মী শারমিন আক্তার ও মো. ফজলুল করিম এবং রেড সান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সংগঠক মো. আব্দুল্লাহ নূর ফারুক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা যুবসমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা, সামাজিক উন্নয়ন এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ০:৩৮:০০   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা
● সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত
● মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন
● টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য
● ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী



আর্কাইভ