ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রাজপথে একক আধিপত্যের সুযোগ নেই, চুপ থাকবে না বিএনপি: রিজভী • ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির নির্দেশ, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা • উলিপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, সম্মাননা পেলেন সফল উদ্যোক্তারা • লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা • লালমোহনে ঘরের ভেতর ঝুলছিল ২২ বছরের রবিউলের মরদেহ • এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত ইলিয়াস ও সম্পাদক সুলতান • ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান • কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ • কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা: লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত ডিএফপি তালিকাভুক্ত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) আসরবাদ লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে লালমোহন প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন খান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, মানবজমিনের প্রতিনিধি হাসান পিন্টু, দিগন্ত চ্যানেলের শাহিদুল তন্ময়, সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী, মামুন হাজী, লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী এবং বিশিষ্ট ছড়াকার শফিকুল ইসলাম সবুজসহ অনেকে।

বাংলাদেশ সময়: ০:৩৩:০৬   ৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● ফাইনালে ৫ উইকেটের জয়ে কালীগঞ্জে বিপিএল চ্যাম্পিয়ন এ্যাটাক টাইটান
● কাঁঠালিয়ায় জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ
● কাঁঠালিয়ায় ব্যবসায়ীর ফলবাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
● দুই বছরেও চালু হয়নি বাউফল লাইব্রেরি, নষ্ট হচ্ছে বই-আসবাব



আর্কাইভ