ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

ভোলা: লালমোহন উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪ শিক্ষার্থীর কেউই পাস করেননি। তবে প্রতিষ্ঠানটির কলেজ শাখা নন-এমপিওভুক্ত।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম ব্যাচের ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুর্ভাগ্যবশত সবাই অকৃতকার্য হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট ১৭ জন কর্মরত রয়েছেন।

অন্যদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীরের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অসন্তোষজনক, শিক্ষা মন্ত্রণালয় সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪৩   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য
● লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি
● সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম
● কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়
● মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ



আর্কাইভ