ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম • কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়

কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


পিরোজপুর:শীতের আগমনী বার্তার সঙ্গে বাজারে বাড়ছে আগাম শীতকালীন সবজির চাহিদা। এ সুযোগ কাজে লাগিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব কেউন্দিয়া গ্রামের উদীয়মান কৃষক মামুন খান আগাম লাউ চাষে সাফল্য পেয়েছেন। বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তিনি। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও নিজের কঠোর পরিশ্রমে লাউ চাষ করে এলাকার অন্য কৃষকদের কাছেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, কাউখালী উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ৫২ শতাংশ জমিতে উচ্চফলনশীল ‘পল্লবী’ ও ‘ডায়না’ জাতের লাউয়ের প্রদর্শনী প্লট গড়ে তোলেন নুর আলী খানের ছেলে মামুন খান। বৈরী আবহাওয়া মোকাবিলা করে নিয়মিত পরিচর্যা এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করায় এবার তার জমিতে আশানুরূপ ফলন হয়েছে।

মামুন খান জানান, চলতি মৌসুমে প্রতি সপ্তাহে দুই দিন জমি থেকে ১৫০ থেকে ২০০টি লাউ সংগ্রহ করে স্থানীয় বাজারে পাইকারি দরে বিক্রি করছেন তিনি। বর্তমানে পাইকারি বাজারে প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার লাউ বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের বাকি সময়ে আরও তিন থেকে চার লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। গত বছরও শুধু লাউ বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা আয় করেছিলেন এই কৃষক।

মামুন খানের সাফল্য শুধু লাউ চাষেই সীমাবদ্ধ নয়। সারা বছরই তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তার খামারে চালকুমড়া, মিষ্টিকুমড়া, পেঁপে, কলা, কাঁকরোল ও বেগুনসহ বিভিন্ন ধরনের নিরাপদ সবজি উৎপাদিত হয়। এসব সবজি বিক্রির আয়েই সচ্ছলভাবে চলে তার সংসার এবং একমাত্র ছেলের মাদ্রাসার পড়াশোনার খরচ।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে মামুন খান বলেন, নিজের কাজ নিজে করার মধ্যেই আসল আনন্দ। এতে কারও ওপর নির্ভরশীল হতে হয় না, কাজেরও পূর্ণ স্বাধীনতা থাকে। বিশেষ করে উপজেলা কৃষি অফিস শুরু থেকেই বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে।

কৃষক মামুন খানের সাফল্য প্রসঙ্গে কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আগাম সবজি চাষ সব সময়ই কৃষকদের জন্য অধিক লাভজনক। মামুন খান অত্যন্ত পরিশ্রমী ও উদ্যোগী একজন কৃষক। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তাকে ‘পল্লবী’ ও ‘ডায়না’ জাতের লাউয়ের প্রদর্শনী প্লট স্থাপনের পাশাপাশি মানসম্মত বীজ, সার ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা নিয়মিত তার খামার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দ ও প্রণোদনা সব সময় প্রকৃত ও পরিশ্রমী কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। মামুন খানের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও আগাম সবজি চাষে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠছেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২০   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য
● লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি
● সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম
● কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়
● মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ



আর্কাইভ