ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

ফরিদপুর: সালথা উপজেলার যদুনন্দীর নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি’ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শিক্ষাক্ষেত্রে অবদান, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এর আগেও বিভিন্ন পর্যায়ে সম্মাননা পেয়েছেন অধ্যক্ষ ওবায়দুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন প্রশাসনিক মূল্যায়নে তিনি পুরস্কৃত হয়েছেন। সালথা উপজেলায় একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি ফরিদপুর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কলেজপ্রধানের স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা, ঝরে পড়া রোধ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ওবায়দুর রহমান। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের উন্নয়নে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

অধ্যক্ষের এ পুরস্কার অর্জনের খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, ‘যেকোনো স্বীকৃতি কর্মক্ষেত্রে দায়িত্ববোধ ও নিষ্ঠা বাড়িয়ে দেয়। এ সম্মাননা আমার একার নয়; এটি নবকাম পল্লী কলেজ, সহকর্মী শিক্ষক এবং সালথাবাসীর ভালোবাসার ফসল।’

তিনি আরও বলেন, শিক্ষার প্রসার ও সমাজকল্যাণে ভবিষ্যতেও কাজ করে যেতে চান। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৭   ৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান
● লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের
● সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা
● চীনা যুবককে বিয়ে করে আলোচনায় ফরিদপুরের কলেজছাত্রী
● কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা



আর্কাইভ