ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দেবিদ্বারে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর • ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর • গার্মেন্টস সংকট কাটাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উৎপাদন বাড়ানোর তাগিদ শফিকুর রহমানের • শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান • হাতিয়ায় চার দোকর দখল করে তালা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অভিযোগ • নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা • চাটমোহরে অবৈধ দুই সোঁতিবাঁধ উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা • লাইসেন্স পেতে হয়রানি বন্ধ ও প্রক্রিয়া সহজ করার দাবি ক্লিনিক মালিকদের • লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি • সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য

আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য

বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরের মেঝেতে অলৌকিকভাবে দুটি কবর জেগে ওঠার দাবি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবর দুটিকে ঘিরে ঝাড়ফুঁক, তেলপড়া ও আরোগ্য লাভের আশায় নারী-পুরুষের ভিড় বাড়ছে। পরিবারের দাবি, এক সপ্তাহ আগে অলৌকিকভাবে ঘরের মেঝেতে কবর দুটি জেগে উঠেছে। তবে স্থানীয় কেউ কেউ ঘটনাটিকে মিথ্যা ও ভুয়া বলে দাবি করছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস ধরে ভাড়ে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। ভাড়ে বসলে প্রতিদিন তাঁর কাছে ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত।

সজীবের পরিবারের দাবি, গত সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে হঠাৎ তাঁদের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। ওই দিন রাত ১২টার দিকে প্রথম কবরটির পাশে আরেকটি কবর জেগে ওঠে। তাঁদের দাবি, কবর দুটি বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মঈনউদ্দিন চিশতীর। ঘটনাটি জানাজানি হওয়ার পর কবর দুটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমছে ওই বাড়িতে। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বেড়েছে।

গতকাল সোমবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সজীব বেপারীর উত্তর ভিটির বসতঘরের মেঝের বাঁ পাশে জেগে ওঠা কবর দুটি নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পশ্চিম পাশের কবরটি দুই হাত এবং পূর্ব পাশেরটি তিন হাত লম্বা। কবর দুটির পাশে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তবে সজীবের বাবা ছালাম বেপারীকে বাড়িতে পাওয়া যায়নি।

এ সময় সজীব বেপারীর মা শিউলী বেগম বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও সুস্থ হননি। ছয় মাস আগে স্বপ্নপ্রাপ্ত হয়ে নিজ বাড়িতে আসন স্থাপন করেন সজীব। এরপর ভাড়ে বসে নিজে সুস্থ হন এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন।

স্থানীয়রা জানান, ছালাম বেপারীর বড় ছেলে সজীব বেপারী আগে একটি হোটেলে বয়ের কাজ করতেন।

এ বিষয়ে সজীব বেপারী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তিনি ভাড়ে বসে লোকজনকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। গত ২৬ অক্টোবর সকালে হঠাৎ তাঁর বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একই দিন রাতে ওই ঘরের মেঝেতে আরেকটি কবর জেগে ওঠে। তাঁর দাবি, কবর দুটি বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মঈনউদ্দিন চিশতীর।

এ ঘটনায় আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক বলেন, ইসলামের দৃষ্টিতে এ ধরনের ঘটনার কোনো নজির বা ভিত্তি নেই। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৬   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুই কবর, অলৌকিক দাবি ঘিরে চাঞ্চল্য
● লালমোহনের দুই কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি
● সমাজসেবায় জাতীয় যুব পুরস্কারে দ্বিতীয় শিরিন খানম
● কাউখালীতে ৫২ শতাংশ জমিতে আগাম লাউ চাষে লাখো টাকার আয়
● মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ



আর্কাইভ