ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র • রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের • আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল • মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু • রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ • বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ? • ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল • প্রথম কর্মদিবসেই দরপতন, টানা ছয় সপ্তাহ ধরে চলছে ধারা • জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র

মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র

মানিকগঞ্জ: শিবালয় উপজেলায় পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌ পুলিশ ফাঁড়ির পাশে নর্দমার ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাটসংলগ্ন ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌ পুলিশ ফাঁড়ির পাশের ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। লুট হওয়া এসব অস্ত্রের কিছু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শটগানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণআন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি এই শটগান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে এটি পুলিশের শটগান কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের গণআন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।

তিনি আরও বলেন, শটগানটি উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩২   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র
● রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
● আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল
● রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়ল



আর্কাইভ