ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র • রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের • আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল • মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু • রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ • বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ? • ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল • প্রথম কর্মদিবসেই দরপতন, টানা ছয় সপ্তাহ ধরে চলছে ধারা • জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি ও পেসার এনরিখ নরকিয়া। দলে ফিরেছেন ব্যাটার জুবায়ের হামজাও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ডি জর্জি। সেই চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফিরছেন তিনি। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে জুবায়ের হামজাকে।

পেস আক্রমণেও ফিরেছেন নরকিয়া। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে থাকা এই পেসারের পাশাপাশি দলে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ড্যান প্যাটারসন।

তবে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না লুঙ্গি এনগিডি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। এ ছাড়া দলে জায়গা হয়নি ডেভিড বেডিংহাম ও উইকেটকিপার কাইল ভেরেইনির।

স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকার ভরসা কেশব মহারাজ ও সাইমন হারমার। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩২   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খেলা থেকে আরও...


● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি
● ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ?
● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই
● যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া



আর্কাইভ