ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া

যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া

টানা দুই আসরে শিরোপা জয়ের পর গত যুব এশিয়া কাপে থেমে গিয়েছিল বাংলাদেশের পথচলা। পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমনদের। সেই হতাশা পেছনে ফেলে এবার আবারও এশিয়ার সেরা হওয়ার মিশনে নামবে বাংলাদেশের যুবারা।

আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। ৫০ ওভারের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ১৪ নভেম্বর। আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে ৫ নভেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ।

সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে দুই দল। গত আসরের ব্যর্থতা ভুলে এবার ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই ওমানে যাবে বাংলাদেশের যুব দল।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৮:০৫   ১৩ বার পঠিত  | ●   ●







খেলা থেকে আরও...


● যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া
● পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি
● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত
● ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল
● নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং



আর্কাইভ