ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের

জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের


বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের

বয়সের কাঁটা একদিকে এগিয়ে চলেছে, অন্যদিকে জয়া আহসানকে দেখে যেন সময়ের সেই হিসাব মেলানোই কঠিন! রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে নীলের মায়ায় ধরা দেওয়া অভিনেত্রীর ছবিগুলো আবারও মনে করিয়ে দিল, বয়স বাড়লেও সৌন্দর্যের দীপ্তিতে যেন প্রতিদিনই আরও তরুণী হয়ে উঠছেন তিনি।

রুপালি পর্দার চাকচিক্য ও আভিজাত্যের বাইরে অভিনেত্রী জয়া আহসানের রয়েছে নিজের মতো একটি স্বতন্ত্র ভুবন। সেখানে তিনি ভীষণ সাধারণ, প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সরব উপস্থিতি বরাবরই ভক্তদের মুগ্ধ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান। নীলের আবেশে তোলা এসব ছবিতে তাঁর চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও বয়স যেন নতুন করে আলোচনায় এসেছে।

অনেকেরই মনে হয়েছে, সময় যত গড়াচ্ছে, জয়ার বয়স যেন ততই কমে আসছে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি এখনো ঐরকম দিখি।’ আরেকজন লিখেছেন, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’ অন্য এক ভক্তের ভাষ্য, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর অনেক সুন্দর।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২০:১২   ১৩ বার পঠিত  | ●







বিনোদন থেকে আরও...


● অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’
● জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের
● যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ
● ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
● উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি



আর্কাইভ