ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী • মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা

ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় ২০২৭-২০২৯ মেয়াদের জন্য বিভিন্ন মৌজার স্থাবর সম্পত্তির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ভেড়ামারা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য।

সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা তাশফের আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মঞ্জুর এলাহী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন এলাকার দলিল লেখক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন মৌজার জমির শ্রেণি, অবস্থান ও স্থাবর সম্পত্তির মৌজাভিত্তিক মূল্য নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২৭-২০২৯ মেয়াদের জন্য সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্থানীয় বাস্তবতা এবং বিভিন্ন শ্রেণির জমির মূল্য বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫১   ৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের জমির মূল্য নির্ধারণে সভা
● ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
● টানা বৃষ্টিতে ভেড়ামারার ফসলি মাঠে জলাবদ্ধতা, ক্ষতির শঙ্কা
● কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২
● বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন



আর্কাইভ