ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড • দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল • ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা • আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড • কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ

সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ

পাবনা: দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে পাঁচ দিনব্যাপী ৪২৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের ব্যবস্থাপনায় আয়োজিত এ কোর্সে পাবনাসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত স্কাউট গ্রুপের ৪২ জন শিক্ষক ও স্কাউট সংগঠক অংশ নেন।

কোর্স পরিচালক আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সম্পাদক আলী আকবর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সহসভাপতি আলমগীর হোসেন, মোহাম্মদ আশরাফ আলী, ডিআরসি রোভার অঞ্চল, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু ও অধ্যক্ষ শাজাহান আলী মন্ডল।

এ সময় এন এ কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহীদুর রহমান, সদস্য মজিবুর রহমান খান ও আব্দুল বাতেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, রোভার স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ বেসিক কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রশিক্ষণার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে রোভার স্কাউট আন্দোলনকে আরও বেগবান করতে এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঁচ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, ইউনিট পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা, তাঁবুবাস, হাইকিং ও সেবামূলক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ৪২ জন প্রশিক্ষণার্থীর হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৩   ৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ
● চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
● চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা
● পুলিশের উপস্থিতিতেও পাবনার বেড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ
● রাজশাহীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক দুজন



আর্কাইভ