ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা • আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড • কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর • বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ • আমতলীতে ১০ এসএসসি পরীক্ষার্থীকে ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু

সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রামসংলগ্ন খালের ওপর প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি গত ৭ বছর ধরে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় তা যানবাহন চলাচলে কাজে আসছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামসংলগ্ন খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির এক পাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ধান ও খড়। কয়েকজন নারী-পুরুষ সেগুলো শুকানোর কাজে ব্যস্ত। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় পথচারীদের হেঁটেই সেতু পার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও কাদের আলী বলেন, সেতুটি নির্মাণের সময় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তাঁরা ভেবেছিলেন, যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং দুর্ভোগ কমবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি। সেতু নির্মাণের আগেই সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা জরুরি ছিল। এখন কয়েকটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাবিবুর রহমান নামে এক ব্যক্তি বলেন, সরকার অনেক টাকা ব্যয়ে সেতু নির্মাণ করলেও অল্প টাকায় সংযোগ সড়ক তৈরি করেনি। ফলে সেতুটি মানুষের কোনো কাজেই আসছে না।

স্থানীয় গৃহিণী আসমা বেগম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় এর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে এলাকার লোকজন সেতুটি ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।

অটোরিকশাচালক শাহজালাল বলেন, সেতুর এক পাশে সড়ক থাকলেও অন্য পাশে কোনো সংযোগ সড়ক নেই। ফলে যাত্রীদের সেতুর ওপর নামিয়ে দিতে হয়। এরপর তাঁদের হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৩   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু
● সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু
● আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি
● সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড
● আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার



আর্কাইভ