ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা • আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড • কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর • বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ • আমতলীতে ১০ এসএসসি পরীক্ষার্থীকে ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ

বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ

ভোলা: লালমোহনে বকেয়া বাসা ভাড়া চাওয়া এবং বাসা ছেড়ে দিতে বলায় বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শনিবার (২১ নভেম্বর) লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মুক্তা বেগম (৩৪)।

মুক্তা বেগম লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। অভিযুক্তরা হলেন তাঁর বড় ভাই মো. রাসেল (৪০) ও ভাইয়ের স্ত্রী মোসা. আরিয়া আক্তার সাথী (৩০)।

মুক্তা বেগমের অভিযোগ, তাঁর বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর একমাত্র ভাই বাবা-মায়ের কোনো খোঁজখবর রাখতেন না। এ কারণে প্রায় নয় বছর ধরে বাবা-মা তাঁর সঙ্গেই থাকছেন এবং তিনি তাঁদের দেখাশোনা করে আসছেন। হঠাৎ বাবার লিভার ক্যানসার ধরা পড়লে তাঁর চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়। এ সময় মুক্তার স্বামী বিভিন্নভাবে ঋণ করে শ্বশুরের চিকিৎসা, ভরণপোষণসহ যাবতীয় খরচ বহন করেন। তাঁর বাবা-মা এখনো তাঁদের সঙ্গেই থাকেন।

বাবার চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হওয়ায় তাঁর স্বামী বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েন। স্বামীর আর্থিক দুরবস্থা বিবেচনা করে বাবা তাঁকে নিজের সম্পত্তি থেকে প্রায় ১৭ শতাংশ জমি দলিল করে দেন। সে সময় তাঁর ভাই স্ত্রীকে নিয়ে ওয়েস্টার্ন পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। বোনকে জমি দলিল করে দেওয়ার পর ভাই বিভিন্নভাবে তাঁকে চাপ দিতে থাকেন। পরে মানবিক দিক বিবেচনা করে বাবার কাছ থেকে পাওয়া জমি থেকে ঘর নির্মাণ করে বসবাসের জন্য চৌহদ্দি নির্ধারণ করে পাঁচ শতাংশ জমি ভাইয়ের নামে দলিল করে দেন। জমি মেপে তাঁকে বুঝিয়েও দেওয়া হয়।

মুক্তা বেগম জানান, নিজের জমিতে তিনি বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। গত আগস্ট মাসে তাঁর ভাই তাঁর কাছ থেকে বাড়িটি ভাড়া নেন। সরল বিশ্বাসে তিনি ভাইকে বাড়ি ভাড়া দিলেও ভাড়া নেওয়ার পর থেকে তা পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করেন। অক্টোবর মাস পর্যন্ত বাড়িভাড়া বকেয়া রয়েছে। ভাড়া পরিশোধ করে বাড়ি ছেড়ে দিতে বললে ভাই উল্টো ক্ষিপ্ত হয়ে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেননি বলে অভিযোগ তাঁর।

মুক্তা বেগম আরও জানান, শনিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বকেয়া বাড়িভাড়া চাইতে এবং একই সঙ্গে বাসা ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে রাসেল ও তাঁর স্ত্রী ক্ষিপ্ত হয়ে দুজন মিলে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যান। সেখানে বমি করলে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে মো. রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার বাসা। আমার বাবা বিদেশে থাকা অবস্থায় আমি বাসা করেছি। আমার বাসায় আমি ভাড়া থাকব কেন? মুক্তা আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি হেবা দলিল নিয়ে গেছে। এরপর আমাকে পাঁচ শতাংশ জমি দলিল করে দিয়েছে। আমি সেখানে থাকি।’

মুক্তাকে মারধরের বিষয়ে রাসেল বলেন, ‘আমার স্ত্রীকে কারণে আমি তাকে একটি থাপ্পড় দিই।’ তবে প্রাণনাশের হুমকিসহ বাকি সব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

লালমোহন থানার এসআই মো. নুর আমিন জানান, এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৪৫   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের
● লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
● বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা
● কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর
● বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ



আর্কাইভ