ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের • বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু • সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু • লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন • বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা • আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি • সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড • কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর • বকেয়া ভাড়া চাওয়ায় লালমোহনে বাড়ির মালিককে মারধরের অভিযোগ • আমতলীতে ১০ এসএসসি পরীক্ষার্থীকে ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু

বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু

কুমিল্লা: বরুড়ায় বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে তাবাসুম নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বেলুন ফুলাতে গিয়ে সেটি ফেটে শ্বাসনালীতে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহিন উদ্দিন মেয়েকে একটি বেলুন কিনে দেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এতে বেলুনের একটি অংশ তার শ্বাসনালীতে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে শ্বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তিনি খবরটি শুনেছেন। শিশুটির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫২   ১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● বেলুনের অংশ শ্বাসনালীতে আটকে কুমিল্লায় শিশুর মৃত্যু
● সংযোগ সড়ক না থাকায় ৭ বছর ধরে অকেজো ৩১ লাখ টাকার সেতু
● আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ফজলুল হক মিলনের হুঁশিয়ারি
● সন্তানদের সামনে স্ত্রীকে হত্যায় আড়াইহাজারে স্বামীর মৃত্যুদণ্ড
● আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার



আর্কাইভ