ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধর

পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


পায়রা সেতুর টোল নিয়ে বিরোধ, সুপারভাইজারকে পিটিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালী: দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করাকে কেন্দ্র করে দায়িত্বরত এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল দাবি করেন। এ সময় গাড়িগুলো টোলমুক্ত দাবি করে কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন।

তখন চিৎকার-চেঁচামেচি শুনে দায়িত্বরত সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে কয়েকজন তাঁর ওপর চড়াও হন। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।

আহত সুপারভাইজার আউয়াল জানান, তিনটি গাড়ির টোল দাবি করায় তাঁকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি তিনি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন সজল বিশ্বাস বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’ তাঁর দাবি, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪০:১১   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
● লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী
● ফেসবুকে অধ্যক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, তদন্ত দাবি
● পাটিখালঘাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জাকির হোসেন
● কাউখালী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর হুমায়ুন কবির



আর্কাইভ