ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর

সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


‘ঠিকানা’র সাফল্যে প্রযোজক হিসেবে নতুন অধ্যায় শুরু বুবলীর

কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, এরপর চলচ্চিত্রের নায়িকা। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

নতুন পরিচয়ে যাত্রার শুরুতেই এমন স্বীকৃতি বুবলীর ক্যারিয়ারে যোগ করেছে ভিন্নমাত্রা। অন্যদিকে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব পরিকল্পনা ঠিক থাকলে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী। গতকাল ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। নতুন পরিচয়, মাতৃত্ব, চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয়ে ফেরার প্রস্তুতি—সব মিলিয়ে এবারের জন্মদিনে তাঁর ক্যারিয়ার যেন নতুন এক বাঁকে দাঁড়িয়ে।

নায়িকা থেকে প্রযোজক

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘বিগ প্রোডাকশন্স’। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক লোগো প্রকাশের মাধ্যমে নতুন যাত্রার ঘোষণা দেন বুবলী। ফেসবুকে লোগোটি প্রকাশ করে তিনি লেখেন, ‘অফিশিয়াল লোগো অব বিগ প্রডাকশনস। আ নিউ চ্যাপ্টার বিগিনস…’। অর্থাৎ, নতুন একটি অধ্যায়ের সূচনা করলেন তিনি।

এই প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। ছবিটি নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রথম প্রযোজিত কাজের এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী ফেসবুকে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউসের প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা ট্যালেন্ট সেকশন-এ। আজ [গতকাল ২০ নভেম্বর] উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’’

নতুন এই অর্জনকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’

বুবলীর এই উদ্যোগের মধ্য দিয়ে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও তাঁর আগ্রহের প্রকাশ ঘটেছে। তবে বিগ প্রোডাকশন্সের পরবর্তী পরিকল্পনা কিংবা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি। আপাতত প্রথম কাজ ‘ঠিকানা’র উৎসবযাত্রা ঘিরেই তাঁর নতুন পরিচয়ের প্রথম অধ্যায়।

‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে ফিরবেন

প্রযোজনায় নতুন যাত্রার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও চলছে বুবলীর। বেশ কয়েক মাস ধরে শুটিং ও চলচ্চিত্রের প্রচার-প্রচারণায় অনুপস্থিত ছিলেন তিনি। গত ৫ জুন সামাজিক মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। তাঁর দেওয়া তথ্যমতে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন শারলিন খান।

মাতৃত্বকালীন বিরতির পর বড়পর্দায় ফেরার সম্ভাব্য সিনেমা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’। পুরান ঢাকার ঐতিহ্য, সমাজব্যবস্থা ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। এর আগে সিনেমাটির শুটিংয়ে ফেরার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানা গেলেও সময়সূচিতে পরিবর্তন এসেছে। পরিচালকের পক্ষ থেকে আগামী জানুয়ারিতে বুবলীর অংশের দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলে এই সিনেমার মাধ্যমেই তাঁর নিয়মিত শুটিংয়ে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমার পর আবারও জুটি বাঁধার গুঞ্জন উঠেছে বুবলীর। তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’তে তাঁদের একসঙ্গে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জন্মদিনে নতুন প্রত্যাশা

ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন বুবলী। এবার দ্বিতীয়বার মাতৃত্বের খবর প্রকাশের পরও বেশ কিছুদিন জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তবে পুরোপুরি আড়ালে থাকেননি তিনি।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের লোগো প্রকাশ করেছেন। কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন। এসব উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে জনসমক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বুবলীর সামনে এখন একাধিক নতুন চ্যালেঞ্জ। একদিকে দুই সন্তানের মা হিসেবে পারিবারিক দায়িত্ব, অন্যদিকে অভিনয়ে প্রত্যাবর্তন এবং প্রযোজক হিসেবে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। এত দিন ক্যামেরার সামনে অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার ক্যামেরার পেছনেও কাজের পরিসর বাড়াতে চান। নতুন এই অধ্যায়ে কতটা সফল হন বুবলী, সেটিই এখন দেখার অপেক্ষা।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৮   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি
● সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর
● কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
● ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল
● ‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক মনে করেন আলিয়া ভাট



আর্কাইভ