ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা

চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা

পাবনা: চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কে ধূমপান করায় তিন যুবককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।

শনিবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের শিশু পার্কে ধূমপানরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী তাঁদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি পাবলিক প্লেস এবং শিশুদের নির্মল বিনোদনের অন্যতম স্থান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিশুদের নিরাপত্তা, সুস্থ বিনোদন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, এলাকাবাসীসহ সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:১৪:৫০   ১৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা
● পুলিশের উপস্থিতিতেও পাবনার বেড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ
● রাজশাহীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক দুজন
● চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন
● চাটমোহরের পাঁচ বিল-জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষিরা



আর্কাইভ