ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন

চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন

পাবনা: ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন চাটমোহরবাসী ও চাটমোহর রেলওয়ে স্টেশন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার পূরণ হলো পাবনাবাসীর স্বপ্ন। আনুষ্ঠানিকভাবে চালু হলো বহু প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস।

এদিন সন্ধ্যায় পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। ফিতা কেটে প্রথমবারের মতো পাবনা শহর থেকে ঢাকাগামী ট্রেন চলাচলের উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

উদ্বোধনী ট্রেনটির নির্ধারিত সূচিতে কোনো স্টেশনে যাত্রাবিরতি ছিল না। তবে সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য ও চাটমোহরের কৃতী সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার অনুরোধ ও প্রচেষ্টায় ট্রেনটি চাটমোহর স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে।

চাটমোহর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রসিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ অন্যান্য সংসদ সদস্য এবং রেলসচিব ফাহিমুল ইসলাম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩১   ২২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন
● চাটমোহরের পাঁচ বিল-জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষিরা
● পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন
● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
● সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু



আর্কাইভ