ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন

গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দোহারে সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস

ঢাকা: ঢাকার দোহার উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে একটি ভিডিওসহ সংবাদ প্রকাশ করেছে সাপ্তাহিক এশিয়া বার্তা নামের একটি অনলাইন পোর্টাল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দোহার উপজেলার বিভিন্ন অনলাইন মাধ্যমে সার্ভেয়ার মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগসংবলিত ভিডিও ও সংবাদ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিব্রতবোধ করছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমির নামজারি নিয়ে জটিলতা কিংবা জমির মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে সি-আর মামলা দায়ের হলে আদালতের নির্দেশে জমির প্রকৃত মালিক ও দখলদার সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে হয়। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে ওই প্রতিবেদন তৈরির জন্য মাঠপর্যায়ে কাজ করেন সার্ভেয়াররা।

এ ছাড়া সরকারি সম্পত্তির সঠিক পরিমাপ এবং সরকারি সম্পত্তিসংক্রান্ত তথ্য সংরক্ষণের দায়িত্বেও একজন সার্ভেয়ার থাকেন। এসব দায়িত্বে নিয়োজিত সার্ভেয়ার মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেছে এশিয়া বার্তা নামের অনলাইন মাধ্যমটি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদে কর্মরত কয়েকজন কর্মকর্তা অভিযোগ করে বলেন, সাপ্তাহিক এশিয়া ও সাপ্তাহিক নববাংলা নামের দুটি অনলাইন মাধ্যম বিভিন্ন সময় উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষের সম্মানহানিকর তথ্য প্রকাশ করে তাদের হেয়প্রতিপন্ন করে থাকে। এসব বিষয়ে প্রতিকার চেয়েও কোনো সুরাহা হয়নি।

অন্যদিকে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আদালতে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন সংগ্রহের জন্য বিবাদী পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই সার্ভেয়ারের বিরুদ্ধে।

এ বিষয়ে সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ জানান, তাদের অনুসন্ধানে একটি ভিডিও রয়েছে। এ ছাড়া ভুক্তভোগী আলী আহাম্মদ নামে এক ব্যক্তির লিখিত অভিযোগও তাদের কাছে রয়েছে।

অভিযোগের বিষয়ে সার্ভেয়ার মোশারফ হোসেন বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ট্র্যাপে ফেলা হয়েছে। ঘটনাটি এমন নয়। সাংবাদিক নামধারী কাজী জোবায়ের আমার কাছে চাঁদা দাবি করেন।’

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫৭   ২১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ
● চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ
● গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন
● নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল সাইকেল ও নথি
● দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের



আর্কাইভ