ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন

বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আওয়ামী লীগ নেতার একটি স-মিল ও বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে আওয়ামী লীগ নেতার স-মিলটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে, বিএনপির কার্যালয়ে আগুন লাগার পরপরই তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের স-মিলে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির কার্যালয়েও রাতের অন্ধকারে আগুন দেওয়া হয়। তবে আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে কার্যালয়টি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

একই রাতে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৩   ২৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২
● বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন
● যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২
● কুষ্টিয়ায় একই পরিবারের সাতজন আক্রান্ত বিরল বংশগত রোগে, মানবেতর জীবন
● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত



আর্কাইভ