ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের

দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের

নারায়ণগঞ্জ: দুই দফা জাল ছিঁড়ে উদ্ধারকারীদের ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া কুমিরটি অবশেষে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটক করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

কুমির উদ্ধারে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যৌথ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। প্রথম ও দ্বিতীয় দফায় পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরার চেষ্টা করা হলেও প্রতিবারই জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেটি। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটকে ফেলেন উদ্ধারকারীরা। দীর্ঘ চেষ্টার পর কুমিরটি ধরা পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দরের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমিরটির দেখা পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের অন্য একটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালান। তবে কুমিরটির অবস্থান নিশ্চিত করতে না পারায় ওই অভিযান ব্যর্থ হয়।

প্রায় দুই মাস পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। কুমিরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। দুই দফা ব্যর্থতার পর তৃতীয় চেষ্টায় কুমিরটি ধরা পড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:৩২   ১২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের
● বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও
● বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন
● গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
● সিংগাইরে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি



আর্কাইভ