ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহী:সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার আলম রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বাড়িতে আসেন। এরপর তাঁরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, এমপি শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে পাঁচ থেকে ছয়জনের একটি দল ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নেভান। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা আড়ানী বা আশপাশের এলাকার কেউ নয়। তাদের বহিরাগত বলে মনে হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের খবর পেয়েছেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে বাড়িটিতে আর কেউ থাকেন না।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১২   ২৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন
● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
● সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু
● চাটমোহরে শুরু ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
● সুজানগরে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন



আর্কাইভ