ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য—সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভার একটি পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা। পোস্টটির সঙ্গে নিজের একটি ছবিও যুক্ত করেন তিনি।
প্রভার সেই বার্তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশিরভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’
পোস্টে প্রভার ছবিটি দেখে ভক্তদের অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে কেন এমন বার্তা প্রকাশ করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের কেউ কেউ। কোন প্রেক্ষাপটে তিনি এই পোস্ট দিয়েছেন, সে বিষয়ে অভিনেত্রী কিছু উল্লেখ করেননি। নেটিজেনদের প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি।
আর/ এস
বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৫ ১৫ বার পঠিত | ● প্রভার ফেসবুক পোস্ট ● সাদিয়া জাহান প্রভা